Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত নাম ব্যারিস্টার এম আতিকুর রহমান। তরুণ প্রজন্মের আশা-ভরসার প্রতীক হিসেবে তিনি ইতোমধ্যে দুই উপজেলাবাসীর কাছে তুলে ধরেছেন নিজেকে একজন আধুনিক, শিক্ষিত ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব হিসেবে।

“গ্রীন কিশোরগঞ্জ, গ্রেট কিশোরগঞ্জ” এই স্লোগানকে সামনে রেখে ব্যারিস্টার আতিকুর রহমানের রাজনীতি কেন্দ্রিক হয়েছে উন্নয়ন, সততা ও জনগণের অংশগ্রহণের ধারণায়। আইন পেশার অভিজ্ঞতা, আধুনিক শিক্ষা এবং জাতীয় রাজনীতির প্রতি অঙ্গীকার সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন পরিবর্তনের এক সম্ভাবনাময় মুখ।

আধুনিক চিন্তা ও জনমুখী পরিকল্পনায় দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দর্শনের প্রতি অনুগত থেকে ব্যারিস্টার আতিকুর রহমান কাজ করে যাচ্ছেন তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়or ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দলে অর্জন করেছেন বিশেষ আস্থা। কিশোরগঞ্জ-১ আসনের উন্নয়ন নিয়ে তাঁর হাতে রয়েছে বাস্তবসম্মত পরিকল্পনা শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বেকার যুবকদের কর্মসংস্থান ও টেকসই অবকাঠামো গড়ে তোলার রূপরেখা।

তরুণদের আস্থার কেন্দ্রবিন্দু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময় এখন এমন এক নেতৃত্বের, যিনি সততা ও মেধা দিয়ে রাজনীতিতে নতুন ধারা আনতে পারবেন। ব্যারিস্টার আতিকুর রহমান সেই প্রজন্মের প্রতিনিধি, যিনি রাজনীতিতে দলীয় ভাবমূর্তি ও জনআকাঙ্ক্ষাকে একসাথে ধারণ করেছেন। তৃণমূল ও তরুণ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। অনেকেই বলছেন পরিবর্তনের সময় এসেছে, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন ব্যারিস্টার আতিক।

দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি’র বিজয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করতে ব্যারিস্টার আতিকুর রহমানের বিকল্প নেতৃত্ব দেখা যাচ্ছে না। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা এই তরুণ, যোগ্য ও জনমুখী রাজনীতিকই হতে পারেন কিশোরগঞ্জ-১ এর পরিবর্তনের হালধারী।

কিশোরগঞ্জের রাজনীতিতে তাই নতুন এক আলো জ্বলছে, যে আলো সততা, শিক্ষা ও উন্নয়নের প্রতিশ্রুতিতে জ্বলে উঠেছে সেই নাম ব্যারিস্টার এম আতিকুর রহমান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

1

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

2

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

3

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

4

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

5

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

6

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

7

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

8

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

9

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

10

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

11

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

12

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

13

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

14

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

15

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

16

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

17

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

18

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

19

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

20
সর্বশেষ সব খবর