Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বিসিবি, ভেন্যু বদলের দাবি

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বিসিবি, ভেন্যু বদলের দাবি

ক্রীড়া প্রতিবেদক: আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার জের ধরে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। একইসঙ্গে ভারতের মাটি থেকে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেবে বিসিবি।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে এক জরুরি সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির জরুরি সভা ও সিদ্ধান্ত: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। রোববার দুপুরের বৈঠকে বিসিবি পরিচালকরা একমত হন যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো নিরাপদ নয়। আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি স্পষ্টভাবে জানাবে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতে দল পাঠানো সম্ভব হচ্ছে না।

সরকারের কঠোর অবস্থান ও আসিফ নজরুলের বার্তা: বিসিবির এই কঠোর অবস্থানের পেছনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল নির্ধারক। শনিবার তিনি বলেছিলেন, ‘‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে গোটা দল নিরাপদ বোধ করতে পারে না।’’ তার নির্দেশনার পরেই বিসিবি নমনীয় অবস্থান থেকে সরে এসে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধান্তটি নিশ্চিত করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লেখেন, ‘‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’’

ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার দাবি: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান আগেই তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। বাংলাদেশও এখন একই পথে হাঁটতে চাইছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: এত নাটকের মাঝেই বিশ্বকাপের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি। লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের জন্য দরজা খোলা রাখা হয়েছে। নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল কিংবা আলিস ইসলামরা বিবেচনায় আসতে পারেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

1

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

2

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

3

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

4

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

5

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

6

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

7

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

8

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

9

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

10

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

11

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

12

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

13

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

14

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

15

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

16

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

17

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

18

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

19

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

20
সর্বশেষ সব খবর