Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা চাই সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফশিল: নাহিদ

আমরা চাই সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফশিল: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফশিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফশিল হোক।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না। আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচনবিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই। ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।

তিনি বলেন, এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। আমাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে। পুরানপন্থি যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।

নাহিদ আরও বলেন, নির্বাচনের পরেও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে। এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না বরং ত্বরান্বিত হবে। তবে নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলব না। তবে এগিয়ে যেতে হবে। ইসিকে অনেক পরামর্শ দেয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আশা করি আমরা এগিয়ে যেতে পারব।

আইএ?/সকালবেলা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

1

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

2

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

3

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

4

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

5

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

6

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

7

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

8

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

9

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

10

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

11

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

12

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

13

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

14

রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চরম অস্বস্তিতে নেতাকর্ম

15

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

16

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

17

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

18

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

19

তামিমকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক

20
সর্বশেষ সব খবর