Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

জাপানের ওকিনাওয়া মূল দ্বীপের দক্ষিণ-পূর্বে দেশটির যুদ্ধবিমানগুলোর দিকে ‘রাডার লক’ করেছে চীনা সামরিক বিমান। এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পাশাপাশি তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার (৬ ডিসেম্বর) চীনের জে-১৫ যুদ্ধবিমান দুবার জাপানি যুদ্ধবিমান এফ-১৫ জেটের দিকে ফায়ার-কন্ট্রোল রাডার নির্দেশ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ‘রাডার লক’ মূলত একটি প্রযুক্তিগত ব্যবস্থা।

এর মাধ্যমে কোনো রাডার সিস্টেম নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুকে (যেমন বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ইত্যাদি) নির্দিষ্ট করে সেটার গতি, দিক ও অবস্থান নিরবচ্ছিন্নভাবে অনুসরণ করতে থাকে। এ সিস্টেমকে যে-কোনো সম্ভাব্য হামলার পূর্বসংকেত হিসেবে বিবেচনা করা হয়।


অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর মুখপাত্র ওয়াং সুয়েমেং দাবি করেছেন, লিয়াওনিং বহর মিয়াকো প্রণালির পূর্বদিকে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করছিল। এ সময় জাপানের সামরিক বিমানগুলো পিএলএ’র প্রশিক্ষণ এলাকার খুব কাছে এসে চীনা ফাইটার জেটগুলোকে হয়রানি করেছে এবং চীনের স্বাভাবিক মহড়ায় গুরুতর বিঘ্ন ঘটিয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেছিলেন যে তাইওয়ানে চীন হামলা করলে তা জাপানের জন্য অস্তিত্ব হানিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং টোকিও তখন সমষ্টিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। তার এই মন্তব্যে বেইজিং–টোকিও উত্তেজনা বেড়ে যায়।

চীন ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। এছাড়া জাপান থেকে সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করে এবং জাপান–দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় মন্ত্রীদের বৈঠকও স্থগিত করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

1

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

2

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

3

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

4

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

5

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

6

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

7

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

8

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

9

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

10

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

11

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

12

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

13

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

14

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

15

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

16

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

17

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

18

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

19

রেকর্ডসংখ্যক মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

20
সর্বশেষ সব খবর