Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ: আবুল খায়ের

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ: আবুল খায়ের

মুহসিন মোল্লা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এসহাক মুহাম্মাদ আবুল খায়ের অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকে হালকা বা ‘নরমালাইজ’ করার হীন উদ্দেশ্যেই দৈনিক প্রথম আলো এই ধরনের বিতর্কিত জনমত জরিপ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দৈনিক সকালবেলার কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি প্রথম আলোর প্রকাশিত এক জরিপে দাবি করা হয়েছে, দেশের ৬৯ শতাংশ মানুষ শর্তসাপেক্ষে বা শর্তহীনভাবে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে। পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জরিপটি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার আগে পরিচালনা করা হয়েছিল।

এ প্রসঙ্গে এসহাক মুহাম্মাদ আবুল খায়ের পাল্টা যুক্তি দেখিয়ে বলেন, ‘‘প্রথম আলো এখন সাফাই গাইছে যে, জরিপটি রায়ের আগে করা। এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই—যেহেতু তার মৃত্যুদণ্ড ইতোমধ্যে হয়ে গেছে, তাহলে এখন কেন এই বাসি জরিপ প্রকাশ করা হলো? রায় হওয়ার পর তো এই রিপোর্ট না দিলেই পারত প্রথম আলো। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে এখন এই ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করার মানেই হলো—তারা কৌশলে বিষয়টিকে ‘নরমালাইজ’ বা স্বাভাবিক ঘটনায় রূপ দিতে চাইছে।’’

তিনি আরও বলেন, ‘‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতাকে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। যখন খুনিদের বিচার ও ফাঁসি কার্যকরের দাবি সারা দেশের মানুষের মুখে, ঠিক সেই মুহূর্তে এমন একটি জরিপ প্রকাশ করা অত্যন্ত দুরভিসন্ধিমূলক। এটি মূলত ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের একটি নীল নকশা এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।’’

ইসলামী আন্দোলনের এই নেতা প্রশ্ন তোলেন, ‘‘যে দলটিকে অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং যাদের নেত্রীর মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জরিপ করার যৌক্তিকতা কী? এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি ছাড়া আর কিছুই নয়।’’ তিনি গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম

1

অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

2

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

3

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

4

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

5

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

6

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

7

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

8

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

9

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

10

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

11

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

12

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

13

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

14

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

15

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

16

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

17

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

18

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

19

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

20
সর্বশেষ সব খবর