Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এটি অনুমোদন করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই উইকে (এ সপ্তাহে) করে ফেলবে। ধরেন আগামী তিন বা চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।’

আইন উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।’

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

1

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

2

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

3

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

4

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

5

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

6

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

7

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

8

তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

9

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

10

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

11

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

12

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

13

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

14

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

15

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

16

মানবতাবিরোধী মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

17

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

18

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

19

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

20
সর্বশেষ সব খবর