Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই পরিদর্শন সম্পন্ন হয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়গুলো খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। জানা গেছে, তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ওইদিন সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবেন।

দলীয় সূত্রে জানানো হয়, তারেক রহমানকে এক ঐতিহাসিক সংবর্ধনা দেওয়ার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ বিষয়ে অভ্যর্থনা কমিটির সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেন, “বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের আশপাশে সংবর্ধনার জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে।” 

রিজভী আহমেদ আরও বলেন, “তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে যে আয়োজন করা হচ্ছে, তা হবে ঐতিহাসিক। এদিন মানুষের উপস্থিতি হবে স্মরণীয়।” 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি সমন্বয় করতে কাজ করছে দলের বিভিন্ন উপকমিটি।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

1

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

2

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

3

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

4

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

5

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

6

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

7

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

8

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

9

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

10

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

11

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

12

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

13

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

14

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

15

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

16

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

17

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

18

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

19

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

20
সর্বশেষ সব খবর