Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির্জা ফখরুল

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির্জা ফখরুল

আমরা ১৫/১৬ বছর ধরে দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা কী করে প্রতিটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আমরা ১৫/১৬ বছর ধরে দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা কী করে প্রতিটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। তারপর আবার দাবি করে যে, তারা ইসলামের পক্ষে কাজ করেছে। আরও দুঃখ হয় তখন, যখন দেখি আমাদের দেশেরই কিছু আলেম ওলামারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী উপাধি দিচ্ছি। 

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, কিভাবে একটা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। সব জায়গায় সে তার নিজের লোক, তার দলের লোক, তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে। এ বসানোর চেষ্টা করতে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। ইসলামিক ফাউন্ডেশন তো সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয়, পার্টির লোককে বসানো হয়, যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে ইসলাম বিশ্বাসই করে না। তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না।

বিএনপি মহাসচিব বলেন, আপনাদের আলেম ওলেমা অনেকে মারা গেছেন, জেল খেটেছেন, ফাঁসি হয়েছে, জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে, আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদেরও একই পরিণতি ভোগ করতে হয়েছে। সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, একটা পরিবর্তন নিয়ে আসছেন। এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই। এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পার্মানেন্ট করতে চাই। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য তারা আগে দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছিল। সংস্কার কমিশন খুব বড় বড় পন্ডিতরা দেশে এসেছেন, বিদেশ থেকেও এসেছেন। তারা ৯ মাস ধরে আলাপ-আলোচনা করেছেন। অনেক সংস্কারের কথা বলেছে। সবশেষে যেটা বলেছে, এটা আমরা বুঝি না। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না।

তিনি আরও বলেন, ‘জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, এটা কোথায় আছে আমাকে বলুক। দেখিয়ে দিক কোথায় আছে। এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই ইসলাম এই কথা বলে না।’

ফখরুল আহ্বান জানান, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যাতে গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন সম্ভব হয়। সেই পার্লামেন্টেই জাতীয় সমস্যাগুলো উত্থাপন ও সমাধান হবে, এটাই হবে জনগণের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

1

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

2

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

3

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

4

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

5

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

6

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানব

7

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

8

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

9

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

10

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

11

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

12

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

13

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

14

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

15

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

16

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

17

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

18

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

19

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

20
সর্বশেষ সব খবর