Deleted
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

কক্সবাজারে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে নূর কামাল নামে (২৫) জাহাজটির এক স্টাফ ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। তিনি টেকনাফের বাসিন্দা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে।

ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহণ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা অবস্থান করছেন এবং জাহাজটি পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।

পর্যটক নিরাপত্তা নিশ্চিত ও যাত্রা চালু থাকবে কিনা—তা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

1

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

2

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

3

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

4

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

5

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

6

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

7

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

8

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

9

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

10

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

11

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

12

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

13

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

14

বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল

15

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

16

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

17

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

18

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

19

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

20
সর্বশেষ সব খবর