Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে’

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই একটি মহল এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই উদ্বেগ প্রকাশ করেন। এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির।

মির্জা ফখরুল বলেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় আজিজুর রহমান মুছাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।’’

বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন, এ ধরনের সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই।

তিনি অবিলম্বে আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

1

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

2

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

3

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

4

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

5

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

6

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

7

গোলামীর দিন শেষ, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

8

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

9

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

10

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

11

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

12

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

13

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

14

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

15

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

16

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

17

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

18

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্বেও পেঁয়াজের বাজারে আগুন, ১৬০ টাকা দ

19

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

20
সর্বশেষ সব খবর