Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেছেন, আমি এই বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এই আশা প্রকাশ করেন। 

বিবৃতিতে তারেক রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলেছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়। ইতোমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, বিএনপি মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। 

আমি আশা করি, এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে। কোনো জীবনহানি যাতে না ঘটে, আমি সেজন্য মহান আল্লাহর নিকট মোনাজাত করছি।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

1

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

2

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

3

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

4

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

5

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

6

মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ তারেক রহমানের

7

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

8

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

9

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

10

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ সম্পদ

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ করলেন হাইকো

12

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

13

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

14

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

15

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

16

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

17

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

18

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

19

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

20
সর্বশেষ সব খবর