Deleted
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

কবি ও সমাজকর্মী রেনে নিকোল গুড (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চলা ওই বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা জেগেছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে প্রতিবাদকারীরা।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৭ জানুয়ারি) রেনে নিকোল গুডের মৃত্যুর পর থেকেই মিনিয়াপোলিসে টানা বিক্ষোভ চলছে। শনিবার (১০ জানুয়ারি) সেখানে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও বাধে।

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে রোববারও মিনিয়াপোলিসে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। এসময় তারা আইসিই বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ান।

রেনে গুডকে এক অভিবাসন কর্মকর্তা (আইসিই এজেন্ট) গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনা আরও বড় প্রভাবক হয়েছে পোর্টল্যান্ডে বৃহস্পতিবার এক হাসপাতালের বাইরে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই ভেনেজুয়েলান অভিবাসী আহত হওয়ার পর।

বিক্ষোভাকারীদের মতে, আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সীমা লঙ্ঘন করেছে। তাই তারা দেশজুড়ে এক হাজারেরও বেশি ‘ICE Out For Good’ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।

বিবৃতিতে প্রতিবাদকারীরা বলেন, এই ঘটনাগুলো ফেডারেল অভিবাসন সংস্থাগুলোর ‘নিয়ন্ত্রণহীন সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ ধারা’ প্রকাশ করছে। তাদের দাবি, শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে নিহতের প্রতি শ্রদ্ধা জানানো এবং জবাবদিহি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। 

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে শনিবার বলেন, বিক্ষোভের ‘অধিকাংশই শান্তিপূর্ণ’ ছিল। তিনি গুডের মৃত্যুর আগে ও পরেও মিনিয়াপোলিস থেকে আইসিই সরিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। টেক্সাসের অস্টিনে আয়োজিত এক সমাবেশে কংগ্রেস সদস্য গ্রেগ ক্যাসার বলেন, ‘আমরা হতাশায় বসে থাকতে পারি না, কিছু না করে থাকা যাবে না।’

তিনি এসময় স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েমের পদত্যাগ দাবি করেন। নোয়েম গুডকে গুলি করা আইসি এজেন্টের পক্ষে অবস্থান নিয়ে ঘটনাটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছিলেন। মার্কিন প্রশাসন বলছে, এই ঘটনাটি স্রেফ সময়ের প্রয়োজনে ঘটেছে। তাদের দাবি, আত্মরক্ষার কারণে ওই এজেন্ট রেনে গুডকে গুলি করেন। হোয়াইট হাউসের দাবি, তিনি একজন কর্মকর্তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাই আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।

তবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন অভিবাসন কর্মকর্তা খুব কাছ থেকে গুডকে তিনবার গুলি করেন। এসময় গুড সরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই কর্মকর্তা তার মৃত্যু নিশ্চিত করতেই গুলি ছোঁড়েন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

1

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

2

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

3

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

4

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

5

মিয়ানমার থেকে গুলি এসে লাগলো বাংলাদেশির গায়ে

6

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

7

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

8

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

9

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

10

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

11

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

12

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

13

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

14

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

15

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

16

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

17

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

18

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

19

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

20
সর্বশেষ সব খবর