Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে টেকনিক্যাল মোড়, সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও মহাখালীর আমতলী মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। একই সময়ে সহপাঠী সাকিবুল হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন।

অবরোধের ফলে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হেঁটে গন্তব্যে রওনা দেন।

লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার বলেন, “তাঁতীবাজার এলাকায় শিক্ষার্থীদের অবরোধের কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

অন্যদিকে টেকনিক্যাল মোড় অবরোধ প্রসঙ্গে দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন, “বাংলা কলেজের শিক্ষার্থীদের অবরোধের ফলে গাবতলী থেকে মিরপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে।”

পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কোথাও স্বল্প সময়ের অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

1

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

2

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

3

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

4

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

5

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

6

গাজার এতিম শিশুদের মুখে ইসরাইলি গণহত্যার বর্ণনা

7

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

8

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

9

কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বদলাতে হবে

10

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

11

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

12

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

13

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

14

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

15

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

16

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

17

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

18

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

19

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

20
সর্বশেষ সব খবর