Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে তাদের সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘দিল্লিতে শেখ হাসিনার খবরের বক্তব্য ঘিরে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে দেশের নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা তৈরিরও কোনো আশঙ্কা নেই। দেশে তাদের সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।’
এ সময় দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।

কারাগারে পর্যাপ্ত জায়গা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘শিগগিরই নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেয়া হবে।’

নিয়োগ প্রক্রিয়া নিয়ে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।’
এর আগে, প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ অন্য কর্মকর্তারা। প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

পরে নবীন কারারক্ষীদের বিভিন্ন শারীরিক কসরত, অস্ত্রবিহীন আত্মরক্ষার কৌশলের চমকপ্রদ পরিবেশনা উপভোগ করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলি মো. জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতানসহ গাজীপুর মহানগর  পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা।

গেল ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

1

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

2

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

3

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

4

নদীমাতৃক গ্রামজীবন থেকে পালতোলা নৌকার বিদায়

5

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

6

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

7

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

8

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

9

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

10

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

11

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

12

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

13

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

14

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

15

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

16

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

17

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

18

ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা: মির্জা ফখ

19

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

20
সর্বশেষ সব খবর