Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

দেশ ও মানুষের জন্য বিএনপি পরিকল্পনা করছে জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন ঘিরে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা থাকে বেশি। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি।সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে বিএনপির নির্বাচনী পথসভায় তিনি এসব কথ বলেন।ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, 

নির্বাচন ঘিরে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়। বিশেষ করে বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি থাকে। আর সেভাবেই বিএনপি দেশ ও মানুষের জন্য পরিকল্পনা করছে। সেটাকে বাস্তবায়ন করতে হবে।

পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে বিএনপি নিরাপদ দেশ গড়ে তুলতে চায় জানিয়ে তিনি বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেটা কাজে লাগিয়ে দেশ গঠনে হাত দিতে হবে। মানুষ যেনো নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিরাপদে ঘরে ঘুমাতে পারে-- সেরকম বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে। সবাই একসঙ্গে কাজ করলে দেশের সমস্যা সমাধান সম্ভব। বাংলাদেশে মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, তাহলে কেন ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে পারবে না? 

‘বিএনপি জন্ম থেকে জনগণের পাশে আছে, জনগণের সুখে-দুঃখে বিএনপিই পাশে আছে। বিএনপির পরিকল্পনা আছে, অভিজ্ঞতা আছে, যা দিয়ে পুনর্গঠন করা হবে দেশ। মূল লক্ষ্য, দেশকে পুনর্গঠন করা, যা ভেঙ্গে দিয়ে গেছে বিগত সরকার’, যোগ করেন বিএনপির চেয়ারম্যান।
 
তারেক রহমান উল্লেখ করেন, 

খালেদা জিয়াও ’৯১ সালে ঢাকা-১৭ আসনে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। তাকে জেলে রাখা হয়েছিল। তাকে বলা হয়েছিল তিনি দেশ ছেড়ে চলে গেলে জেল-জুলুম হবে না, কিন্তু তিনি দেশ ছাড়েননি। মৃত্যু নিশ্চিত জেনেও দেশের মানুষকে ছেড়ে যাননি তিনি।

নারীদের বাদ দিয়ে দেশের অগ্রযাত্রা সম্ভব নয় জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, প্রান্তিক পর্যায়ে অনগ্রসর নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তুলতে চায় বিএনপি। তাদের পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে।
 
তারেক রহমান বলেন, কৃষকদের স্বচ্ছলতা আনতে তাদের পাশে দাঁড়াবে বিএনপি। তরুণ সমাজের অনেকে শিক্ষিত হলেও অনেকে বেকার রয়েছেন। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা প্রবাসে যেতে চান, তাদের সহজ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার ব্যবস্থা করা হবে, যেনো কাউকে জমিজমা বিক্রি করতে না হয়।
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। কর্মসংস্থান যেমন হবে, তেমনি নারী ও শিশুদের কাছে স্বাস্থ্যসেবা দেয়া হবে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করা হব। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া হবে’, যোগ করেন তিনি।
 
এরপর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে নির্বাচনী পথাসভায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, 

রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বলে জনগণের ও দেশের লাভ হবে না। এ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই নারীদের নিয়ে পরিকল্পনা আছে। বিএনপিরই পরিকল্পনা আছে কৃষকদের পাশে দাঁড়ানোর। বিএনপিই পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেয়ার। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড দেয়া হবে।

বিএনপিই একমাত্র সঠিকভাবে দেশ পরিচালনায় সক্ষম দাবি করে তারেক রহমান বলেন, যে ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল; নির্বাচনের নামে যে তামাশা হয়েছিল-- সেই ভোটাধিকার প্রয়োগের দিন ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনের মাধ্যমে ’৭১ ও জুলাইয়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়া হবে। এই নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার নয়, দেশ গঠনের নির্বাচন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

1

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্র

2

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

3

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

4

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

5

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

6

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

7

ভারী বৃষ্টিপাত-বন্যা-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত গাজা, নিহত ১৪

8

নিউইয়র্কে ইতিহাস! পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদা

9

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

10

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

11

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

12

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঐতিহাসিক 'শান্তিচু

13

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

14

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

15

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

16

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

17

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

18

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

19

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

20
সর্বশেষ সব খবর