Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের অভিযোগ মুনতাসিরের

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের অভিযোগ মুনতাসিরের

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুবের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত করা, দল থেকে বহিষ্কার করানো এবং 'সমকামী' হিসেবে অপপ্রচার চালানোর মতো গুরুতর অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে মুনতাসির মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই বিস্ফোরক অভিযোগগুলো করেন।

মুনতাসির তার পোস্টে বলেন, এনসিপির কিছু নেতার দুর্নীতির বিরুদ্ধে তিনি সাংগঠনিক নিয়ম মেনেই অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। উল্টো তাকে গত ১২ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি প্রশ্ন তুলে লিখেন, "আপনাকে যদি মানুষ সমকামী/গে বলে, আপনার ছবি দিয়ে সমকামী বানাইয়া নিউজ করে, সেটা আপনার বাবা-মা দেখে, প্রতিবেশীরা দেখে, কেমন লাগবে? যদি আপনার আত্মীয়-স্বজন আপনার মা-বাবাকে প্রশ্ন করে, আপনার ছেলে কি গে? নিউজে দেখলাম... এটা কি সত্যি?"

তিনি সরাসরি অভিযোগ করে বলেন, "আমাকে আমার চাকরি থেকে অন্যায়ভাবে বের করেছে উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, আমি প্রমাণ দিয়েছি। সে আমাকে স্পষ্ট হুমকি দিয়েছে... এবং ঠিকই উপদেষ্টার ভাইয়ের ক্ষমতা দেখিয়ে জুলাইয়ের গাদ্দার মাহবুব চাকরিচ্যুত করেছে আমায়। এনসিপির অনেকের চোখের সামনে এই ঘটনা।"

মুনতাসির আরও অভিযোগ করেন, "উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে...।" তিনি দাবি করেন, "শুনেছি, উপদেষ্টার ভাই মাহবুব দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ধমকাইয়া ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে। বাহ, কী চমৎকার দল আপনাদের। মনে হচ্ছে, দলের আহ্বায়ক স্বয়ং জিম্মি ওদের কাছে!"

তিনি আরও দাবি করেন, তার কাছে উপদেষ্টা মাহফুজ আলমের একটি কল রেকর্ড আছে, যেখানে উপদেষ্টা নিজের ভাইয়ের দুর্নীতি ঢাকতে জামায়াত-শিবিরকে দোষারোপ করেছিলেন।

মুনতাসিরের অভিযোগ, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে সবদিক থেকে অপমান করার পর এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তার বাসার পেছনে লোক লাগানো হয়েছে। তিনি দাবি করেন, এই সবকি-"মাইনাস রাজনীতির" কারণ হলো, উপদেষ্টা মাহফুজ আলম তার (মুনতাসিরের) সাংগঠনিক আসন থেকে নির্বাচন করতে চান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

1

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

2

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

3

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

4

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

5

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

6

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

7

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

8

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

9

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

10

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, পুরস্কার

11

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

12

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

13

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

14

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

15

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

16

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

17

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

18

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

19

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

20
সর্বশেষ সব খবর