Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১১

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১১

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
গত শুক্রবার গাজা সিটির জায়তুন এলাকায় বাস্তুচ্যুতদের বহনকারী বেসামরিক গাড়িতে গোলাবর্ষণ করে একই পরিবারের ওই ১১ জন হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই ইসরায়েল এ হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় আবু শাহবান পরিবারের গাড়িতে ইসরায়েলি ট্যাংকের গোলা আঘাত হানে। 
তারা ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের বাড়িঘর দেখতে যাচ্ছিলেন। হামলায় ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন,“তাদের সতর্ক করা যেত, কিন্তু ইসরায়েল তা না করে সরাসরি আঘাত হেনেছে। এটি প্রমাণ করে দখলদার বাহিনী এখনো রক্তপিপাসু ও নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।”
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার বহু মানুষ ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের ঘরবাড়ির খোঁজে ফিরছেন। তবে টানা বোমাবর্ষণে গাজা নগরী প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় অনেকে পরিচিত স্থান চিনতেও পারছেন না।
এর আগে গত সপ্তাহে গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড 
অন্যদিকে হামাস জানিয়েছে, তারা চুক্তির সব শর্ত মেনে চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ইসরায়েলি বন্দিদের মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত রেখেছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় দৈনিক গড়ে মাত্র ৫৬০ টন খাদ্যসামগ্রী পাঠানো সম্ভব হয়েছে—যা সেখানে মারাত্মক খাদ্যসংকটে থাকা লাখো মানুষের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন ওসমান হাদি

1

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

2

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

3

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

4

আওয়ামী লীগের রাজনীতিতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন আহমে

5

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

6

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

7

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

8

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

9

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

10

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

11

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

12

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

13

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

14

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

15

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

16

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

17

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

18

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

19

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

20
সর্বশেষ সব খবর