Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি আজ ভোর ৬টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৩২০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৪৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সিস্টেমটি প্রথমে একটি সুস্পষ্ট লঘুচাপ ছিল, যা পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

1

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

2

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

3

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

4

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

5

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

6

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

7

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

8

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

9

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

10

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

11

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

12

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

13

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

14

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

15

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

16

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

17

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

18

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

19

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

20
সর্বশেষ সব খবর