Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০৭ রানে অলআউট টাইগাররা

২০৭ রানে অলআউট টাইগাররা

 প্রায় ৫০ ওভার খেলেও বলার মতো পুঁজি গড়তে পারলো না বাংলাদেশ। গুটিয়ে যাওয়ার শঙ্কা থাকলে শেষদিকে রিশাদ হোসেন আর তানভীর ইসলামের ব্যাটে কোনোমতে সে শঙ্কা কেটেছে।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২০৮।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধুঁকতে থাকে টাইগাররা। তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে ওপেনিংয়ে ফেরানো হয় সৌম্য সরকারকে। সঙ্গে ছিলেন সাইফ হাসান।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাইফ হাসানকে এলবিডব্লিউ করেন রোমারিও শেফার্ডকে। এলবিডব্লিউটা এতটাই স্পষ্ট ছিল যে, সাইফ হাসান রিভিউ নেওয়ার সাহস করেননি। ৩ রানে বিদায় নেন তিনি।

এরপরের ওভারের প্রথম বলেই জেডেন সিলসকে কভার পয়েন্ট এরিয়া দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। দীর্ঘদিন পর দলে ফিরে ৪ রানেই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

তৃতীয় উইকেটে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়। যদিও জুটিটি ছিল ধীরগতির। ১২০ বল খেলে ৭১ রান যোগ করেন তারা। শান্তর এলবিডব্লিউয়ে ভাঙে এই জুটি। খারে পিয়েরির বলে ফেরার আগে শান্ত করেন ৬৩ বলে ৩ বাউন্ডারিতে ৩২।

এরপর দলকে অনেকটা পথ এগিয়ে নেন হৃদয়। তবে মিরপুরের ধীরগতির পিচে তার হাফসেঞ্চুরি করতে লেগেছে ৮৭ বল! তবে ক্যারিয়ারের ১১তম ফিফটির পর বেশিদূর এগোতে পারেননি তিনি। ৫১ রানেই সাজঘরে ফিরেছেন হৃদয়।

জাস্টিন গ্রেভসের অনেকটা বাইরের বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন হৃদয়। ৯০ বলে ৫১ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি হাঁকান তিনি।

পঞ্চম উইকেটে অঙ্কন আর মেহেদী হাসান মিরাজ যোগ করেন ৫৫ বলে ৪৩ রান। রস্টন চেজের স্পিনে মিরাজ ছক্কা হাঁকাতে গেলে ভাঙে এই জুটি। ২৭ বলে ১৭ করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর নিজের ভুলে ফিফটি মিস করেন অভিষিক্ত অঙ্কন। চেজকে হাঁটু গেড়ে বড় শট মারতে গিয়ে মিস করেন, হন বোল্ড। ৭৬ বলে ৪৬ রানের ইনিংসে ৩টি চার মারেন অঙ্কন। ১৬৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

নুরুল হাসান সোহান করেন ১০ বলে ৯। রিশাদ হোসেন ১২ বলে ১ চার আর ২ ছক্কায় ২৬ রানের ক্যামিও উপহার দিয়ে দলকে দুইশর কাছাকাছি নিয়ে যান। ৪ বলে ১ ছক্কায় ৯ করেন তানভীর ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৩টি এবং রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস নেন ২টি করে উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

1

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

2

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

3

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

4

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

5

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

6

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

7

ভোটের জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

8

সাভারে পার্কিং করা বাসে আগুন

9

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

10

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

11

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

12

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

13

মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

14

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

15

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

16

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

17

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

18

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

19

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

20
সর্বশেষ সব খবর