Deleted
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর

হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস টার্মিনালে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) শিক্ষার্থীদের বিরুদ্ধে।  এতে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে শিক্ষার্থী ও শ্রমিক মিলে অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে এ সংঘর্ষ শুরু হয়। রাত সোয়া ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলা ভাঙচুর চলছিল। 

বিএম কলেজ শিক্ষার্থীরা দাবি করেছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহণ শ্রমিকদের হামলায় ২৫ জন আহত হন। 

তবে শ্রমিকদের পক্ষ থেকে কোনো রকম পালটা হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে। পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনও হাফ ভাড়া দেওয়া নিয়ে বরিশাল-মুলাদী রুটের এক শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকের বিরোধ হয়।

এরপর সন্ধ্যায় বিএম কলেজের কয়েকশ শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। সেখানে থাকা ১৫ থেকে ২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে তারা।

ঘটনাস্থলে থাকা বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া আমাদের অধিকার। শনিবার মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা।

খবর পেয়ে আমরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি জানাই। এ সময় আমাদের ওপর বাস শ্রমিকরা হামলা চালায়। এতে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

1

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

2

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

3

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

4

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

5

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

6

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

7

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

8

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

9

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

10

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

11

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

12

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

13

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

14

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

15

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

16

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

17

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

18

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

19

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

20
সর্বশেষ সব খবর