Deleted
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধিযাচনের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধিযাচনের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশ ছিল। ডিএমপি আটকের পর আমাদের কাছে দিলে আমরা তাকে কাশিমপুর কারাগারে পাঠিয়েছি।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

1

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

2

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

3

মেসিকে জার্সি উপহার দিলেন টেন্ডুলকার

4

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

5

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

6

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

7

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

8

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

9

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

10

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

11

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

12

ধানমন্ডি ৩২-এর সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

13

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

14

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

15

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

16

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

17

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

18

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

19

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

20
সর্বশেষ সব খবর