Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা মোট ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অবরুদ্ধ করা এসব হিসাবে মোট ৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা জমা রয়েছে।

দুদকের কর্মকর্তা শাহজাহান মিরাজ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

আবেদনে দুদক উল্লেখ করে, সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেছেন। এই সময়ের মধ্যে ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা এবং ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, মহীউদ্দীন খান এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে পরিচালিত ৩৩টি হিসাবে ২০০৯ সালের ১৯ জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫১ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৪২২ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা হয়। তারা এই হিসাবগুলো থেকে ৪৪ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৪২৩ টাকা এবং ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছেন। এই ৩৩টি হিসাবে জমা ও উত্তোলন শেষে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা এবং ১৮৮ মার্কিন ডলার স্থিতি রয়েছে। আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় যে, তারা এই ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

1

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

2

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

3

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

4

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

5

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

6

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

7

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

8

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

9

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

10

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

11

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

12

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

13

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

14

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

15

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

16

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

17

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

18

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

19

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

20
সর্বশেষ সব খবর