Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য জানান।

১২ ফেব্রুয়ারির এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় রয়েছে ২৯ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন, অন্তত এক ডজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে সম্ভাব্য প্রার্থীরা।
 
এদিকে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন এখন পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

1

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

2

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

3

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

4

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

5

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

6

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

7

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

8

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

9

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

10

ভূমিকম্প নিয়ে আবারও ভুল সংবাদ দিল আবহাওয়া অফিস

11

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

12

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

13

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

14

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

15

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

16

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

17

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

18

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

19

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

20
সর্বশেষ সব খবর