Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই যোদ্ধার’

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই যোদ্ধার’

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনা। 
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলম গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন সক্রিয় ভূমিকা রাখে।
পরে চলতি বছরের ২৭ মে দুপুরে জাহাঙ্গীর আলম অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে আসামিদের সঙ্গে সাক্ষাতের পর তারা তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে মারধর শুরু করেন। জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর আবারও তাকে নির্যাতন করা হয় এবং ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকারের জন্য চাপ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা তার মোবাইল কেড়ে নিয়ে ফেসবুক পোস্ট ও ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বিএনপি নেতার সঙ্গে ছবি তোলার কারণ জানতে চান। এরপর তার হাতে ইনজেকশন পুশ করে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়। পরে তিনি নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

1

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

2

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

3

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

4

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

5

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

6

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

7

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

8

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

9

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

10

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

11

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

12

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

13

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

14

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

15

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

16

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

17

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

18

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

19

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

20
সর্বশেষ সব খবর