Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’ ছবিটি মুক্তির অনুমতি পেতে ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। ত্রুটির কারণে প্রথমবার ছাড়পত্র না পেলেও সংশোধনের পর বোর্ডের ছাড়পত্র মেলে বছরের শেষে। ছাড়পত্র প্রাপ্তির পর প্রায় তিন বছর পার হতে চলল। অবশেষে সোমবার সন্ধ্যায় জানা গেল ‘নূর’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহের জন্য তৈরি ছবিটি এখন ওটিটিতে মুক্তি পাবে। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দু-এক দিনের মধ্যে ছবিটির ট্রেলার আসার কথা রয়েছে।

‘নূর’ ছবিটির পরিচালক রায়হান রাফি। প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে ছবিটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট। এর পর থেকে ছবিটি মুক্তির নানা উপায় খোঁজা হয়। একাধিকবার পরিচালক-অভিনয়শিল্পী এবং প্রযোজকের মিটিংয়ের পর সিদ্ধান্ত হয়, ছবিটি ওটিটিতেই মুক্তি পাবে। ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে ছবিটি মুক্তি পেতে পারে।

প্রেক্ষাগৃহ বাদ দিয়ে ওটিটিতে ছবিটির মুক্তির প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, "অনেক দিন আগের ছবি। দেখার পর মনে হয়েছে, এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।" প্রেক্ষাগৃহে মুক্তির প্রাথমিক চিন্তা কেন বদলে গেল, এমন প্রশ্নে পরিচালকের বক্তব্য, "তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি—এর বাইরে কোনো যুক্তি নেই।"

এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, ছবির প্রধান দুই অভিনয়শিল্পীও চেয়েছিলেন, ‘নূর’ ছবিটি যেন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু তাঁদের সেই চাওয়াটা পূরণ হয়নি। তারপরও পেশাদারত্বের কথা চিন্তা করে তাঁরা ছবিটির প্রচারণামূলক ফটোশুটেও অংশ নিয়েছেন।

আরিফিন শুভ ও ঐশী অভিনীত তৃতীয় সিনেমা এটি। এর আগে তাঁরা ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ছবিতে কাজ করেছেন। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব থাকলেও প্রেমের সম্পর্কের গুঞ্জনও উঠেছিল একসময়। যদিও দুই তারকাই সেটিকে স্নেহ ও অভিভাবকত্বের সম্পর্ক বলে উড়িয়ে দিয়েছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

1

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

2

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

3

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

4

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

5

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

6

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

7

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

8

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

9

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

10

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

11

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, ভারত নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস

12

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

13

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

14

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

15

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

16

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

17

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

18

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

19

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

20
সর্বশেষ সব খবর