Deleted
প্রকাশ : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর তার জনপ্রিয় সিনেমা ‘ভির দি ওয়েডিং’-এর একটি গানের দৃশ্যে ব্যবহৃত পোশাক নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন। মূলত, সিনেমার শুটিংয়ে তাকে সুইমস্যুট পরানো হয়েছিল, কিন্তু এই পোশাকে নিজেকে ‘অর্ধনগ্ন’ মনে হওয়ায় অভিনেত্রী একরকম নিরুপায় হয়ে পড়েন এবং লজ্জা ঢাকতে ভিন্ন পথ বেছে নেন।

স্বরা ভাস্কর সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। ২০১৮ সালের ব্যবসাসফল সিনেমাটির ‘তারিফা’ গানটিতে তাকে লাস্যময়ী অবতারে দেখা যায়। অভিনেত্রী জানান, চরিত্রের প্রয়োজনে এমন পোশাকে তাকে তীব্র অস্বস্তি বোধ করতে হয়েছিল।

অভিনেত্রী বলেন, “ভির দি ওয়েডিং ছবিতে আমাকে সর্বক্ষণ গ্ল্যামারাস রূপে থাকতে হয়েছে। মাথায় ওজন কমানোর চিন্তা ছিল। এই ছবিতে যে স্নানপোশাক পরানো হয়েছিল, সেটা এতটাই ছোট যে, আমার নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। সেটে যেতে পারছিলাম না। তাই গায়ে তোয়ালে জড়াতে হয়।”

অভিনেত্রীর ভাষ্যমতে, মেকআপ শেষে ভ্যানিটি ভ্যান থেকে শুটিংয়ের সেট পর্যন্ত তিনি গায়ে তোয়ালে জড়িয়ে যেতেন। যদিও গানটিতে স্বরার সহ-অভিনেত্রী কারিনা কাপুর ও সোনম কাপুরকেও একইরকম পোশাকে দেখা গিয়েছিল, তবে পোশাক নিয়ে তারা কোনো আপত্তি জানাননি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

1

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

2

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

3

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

4

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

5

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

6

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

7

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

8

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

9

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

10

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

11

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

12

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

13

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

14

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

15

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

16

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

17

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

18

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

19

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

20
সর্বশেষ সব খবর