Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে নামতে পারবেন না: নির্বাচন কমিশনার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে নামতে পারবেন না: নির্বাচন কমিশনার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকে কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, "অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ভোটে অংশ নিতে পারেন বলে কিছুদিন ধরে আলোচনা চলছে। এমনকি তফশিল ঘোষণার প্রাক্কালে তাদের সরকার থেকে পদত্যাগেরও আভাস পাওয়া গেছে।"

তিনি বলেন, "নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারের পদে থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থীও হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না।"

নির্বাচনের প্রস্তুতি নিয়ে মো. আনোয়ারুল ইসলাম বলেন, "আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফশিল ঘোষণা এখন সময়ের ব্যাপার। এ জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সব গ্রহণ করে রেখেছে ইসি।"

তিনি জানান, আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইনশৃঙ্খলার সেল গঠন—এগুলোর ফরমেটগুলো প্রস্তুত রয়েছে।

অপর নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ বলেছেন, "তফশিল ঘোষণার পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। আনুষ্ঠানিকভাবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব আসবে তপশিল ঘোষণার পর। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

1

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে ঠিক রাখতে হবে: প্রধান উপদ

2

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

3

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

4

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

5

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

6

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

7

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

8

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

9

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

10

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

11

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

12

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

13

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

14

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

15

‘প্রার্থিতা বাতিলের খবর গুজব’: আইনি লড়াই চালিয়ে যাবেন বগুড়া-

16

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

17

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

18

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

19

যে আসনে লড়বেন বাবর

20
সর্বশেষ সব খবর