Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সনদ ও গণভোট ইস্যু নিয়ে মির্জা গালিবের সতর্কবার্তা

জুলাই সনদ ও গণভোট ইস্যু নিয়ে মির্জা গালিবের সতর্কবার্তা

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে যে সতর্কবার্তা 
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। 

সেই সঙ্গে, এটি বাস্তবায়ন না হলে দেশ ‘শেখ হাসিনার আমলের পুরনো রাজনৈতিক ব্যবস্থায়’ ফেরত যাবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মির্জা গালিব এ সতর্কবার্তা দেন। 

তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন আমাদের লাগবেই। এইটা না হইলে আমরা ফেরত যাব হাসিনার আমলের সিস্টেমে। এই সিস্টেমে হাসিনা এসে আবার দাবি করতে পারবে যে, সে নিজে অবৈধ ছিল না; বরং তার বিপক্ষে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনই অবৈধ ছিল।  

ড. গালিব বলেন, জুলাই সনদের বাস্তবায়ন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া যাবে না। এটি হতে হবে জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন। আর সেই প্রতিফলন ঘটানোর একমাত্র পদ্ধতি হলো গণভোট।

তার মতে, এই গণভোটের রায় পরবর্তী সংসদের ওপর বাধ্যতামূলক বা বাইন্ডিং হতে হবে। নতুন সংসদকে এই জনরায় বাস্তবায়ন করতে বাধ্য থাকতে হবে।

গণভোটের সময়সূচি নিয়ে তিনি বলেন, এই গণভোট ফেব্রুয়ারির নির্বাচনের আগে হবে, না একসাথে হবে—এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না। বিএনপি যদি জাতীয় নির্বাচনের সাথে এইটা একসাথে করতে চায়, অন্যদের এতে আপত্তি করা উচিত না। মূল প্রশ্ন হলো, গণভোটের মধ্য দিয়ে সনদকে আইনি বাধ্যবাধকতায় নিয়ে যাওয়া।

তিনি আরও প্রস্তাব করেন, সনদের যেসব বিষয়ে সব দল একমত, সেগুলো এক প্যাকেজে; আর যেসব বিষয়ে মতবিরোধ আছে, সেগুলো আরেক প্যাকেজে গণভোটে নেওয়া যেতে পারে। দুইটি আলাদা প্রশ্নে জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবে, এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হবে।

ড. মির্জা গালিব বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেই আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। এইখানে কোনো কমপ্রোমাইজ হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

1

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

2

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

3

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

4

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

5

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

6

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

7

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

8

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

9

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

10

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

11

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

12

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

13

১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

14

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

15

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

16

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

17

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

18

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

19

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

20
সর্বশেষ সব খবর