Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত্তেজনা

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত্তেজনা

উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ছয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একটি সশস্ত্র গোষ্ঠী সোমবার (৮ নভেম্বর) থেকে মঙ্গলবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার উপজাতীয় এলাকায় অবস্থিত ওই চৌকিতে আকস্মিক হামলা চালায়। 

এতে তীব্র গোলাগুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছে পুলিশ ও নিরাপত্তা সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

এই হামলাটি এমন সময়ে ঘটলো যখন পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘটিত একাধিক ছোটখাটো সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হয়েছে। এসব সংঘর্ষ সীমান্তে উত্তেজনা আরও বিস্তারের আশঙ্কা তৈরি করেছে।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ছয় জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন এবং চার জন আহত হয়েছেন। আর দুই জঙ্গিও লড়াইয়ে নিহত হয়েছে।

টিটিপি প্রায় দুই দশক ধরে ইসলামাবাদের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা বাড়িয়েছে তারা। ইসলামাবাদ অভিযোগ করে, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা নেওয়া তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে।

কাবুল এই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে পাকিস্তানের নিরাপত্তার বিষয়টি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা।

মাঠের বাইরে থাকা বিভিন্ন বিষয়ও উত্তেজনাকে উসকে দিচ্ছে। পাকিস্তান দেশটিতে থাকা লাখ লাখ আফগান আশ্রয়প্রার্থীর ব্যাপক বহিষ্কার কার্যক্রম দ্রুততর করেছে।

তবে ইসলামাবাদ গত সপ্তাহে জানিয়েছে তারা শিগগিরই জাতিসংঘের ত্রাণ সহায়তা আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া শুরু করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

1

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

2

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

3

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

4

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

5

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

6

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

7

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

8

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

9

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

10

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

11

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

12

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

13

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

14

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

15

নির্বাচনের আগে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

16

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

17

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

18

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

19

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

20
সর্বশেষ সব খবর