Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।”

জানা গেছে, রাজধানী ঢাকার বিজয়নগরের কালপাট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী নিশ্চিত করেছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।” 

উল্লেখ্য, গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদী দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন। ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়াসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

সেই পোস্টে ওসমান হাদী লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

1

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

2

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

3

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

4

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

5

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

6

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

7

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

8

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

9

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

10

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

11

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

12

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

13

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

14

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

15

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

16

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

17

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

18

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

19

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

20
সর্বশেষ সব খবর