Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শামীমা নাসরীন বলেছেন, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী শহীদ হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা নিয়ে আসি নাই। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী প্রয়াসের উদ্যোগে আয়োজিত শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, আমরা জানি যারা রক্ত ঝরায় তারা সমাজ বদলায়। হাদিকে কেন মেরে ফেলা হলো? কেন তাকে গুলি করা হলো? হাদি জুলাইয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। হাদিরা মরে না। হাদিরা আদর্শ হয়ে উঠেছে। ড. ইউনূস আপনার সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারলো না? সিইসি কীভাবে হাদির খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন?

তিনি বলেন, হাদি ইনসাফের রাষ্ট্র চেয়েছিল। আমরা আজ এখানে হাদির খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা শহীদ হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছি। তেজগাঁও কলেজে সাকিব নামের এক ছাত্রকে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যা করেছে। কী পরিবর্তন হলো রাজনীতির? আরও একজন জুলাইযোদ্ধা এনসিপি নেত্রী খুন হয়েছে। হয়তো তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা এই হত্যার বিচার চাই। কোনো জুলাইযোদ্ধা আত্মহত্যা করতে পারে না। আমরা এখানে কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা নিয়ে আসি নাই। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি।

সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌস আরা খানম বলেন, আমরা লক্ষ্য করেছি তারা ভয় সৃষ্টি করতে চাচ্ছে। একজন জুলাইযোদ্ধার ওপর হামলা করে শহীদ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি জুলাইযোদ্ধা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। পরিচিত জুলাইযোদ্ধাদের জীবনের হুমকি দেওয়া হচ্ছে। হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা। তিনি আমাদের শিখিয়েছিলেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। বুদ্ধিবৃত্তিকভাবে তিনি ফ্যাসিস্টদের কালচারালের বিরুদ্ধে লড়াই শুরু করছিলেন। হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা জীবন দেব কিন্তু জুলাই দেব না। 

মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মাহসিনা মমতাজ মারিয়া, সাংবাদিক লাবিন রহমানসহ নারী প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন ১২ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে চিকিৎসার পর গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে খবর আসে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

1

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

2

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

3

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

4

মেসিকে জার্সি উপহার দিলেন টেন্ডুলকার

5

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

6

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

7

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

8

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

9

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা

10

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

11

মাহাদীর মুক্তি ও তিন দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

12

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

13

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

14

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

15

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

16

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

17

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

18

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

19

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

20
সর্বশেষ সব খবর