Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংলগ্ন বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে অবতরণ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাতে এই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউ সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে এই জানাজা অনুষ্ঠিত হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই শোকাতুর মুহূর্তে প্রতিবেশী দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

1

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্

2

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

3

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

4

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

5

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

6

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

7

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

8

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

9

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

10

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

11

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

12

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

13

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

14

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

15

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

16

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

17

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

18

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

19

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

20
সর্বশেষ সব খবর