Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

কনকনে হিমেল হাওয়ার প্রবাহে তীব্র শীতে জবুথবু অবস্থার সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। রাত থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গোটা জনপদ, আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে মানুষ। টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে যেন স্থবির হয়ে পড়ছে এই জেলার স্বাভাবিক ছন্দ। 

মঙ্গলবার (০৬ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন দিন ধরে সূর্যের দেখা নেই বললেই চলে। 

শীতের দাপটে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষ। কাজে বের হলেও শরীর কাঁপে, আয় কমে, দুশ্চিন্তা বাড়ে। ঝুঁকি এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

শীতে স্থবির হয়ে পড়েছে কৃষিকাজও। মাঠে কাজ কমেছে, সবজি ক্ষেতে শিশিরের প্রভাব দেখা যাচ্ছে। অন্যদিকে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। হাসপাতাল ও ক্লিনিকে বাড়ছে সর্দি-কাশি, শ্বাসকষ্টের রোগী।

ইজিবাইক চালক আব্দুস সবুর বলেন, ‘সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা। যাত্রী নেই একেবারেই। যদিও আমরা পেটের দায়ে বের হচ্ছি, তবে রাস্তায় একাকী ঘুরে ঠাণ্ডায় কাবু হতে হচ্ছে।

কৃষিশ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘সকালে এতটাই শীত লাগছে যে মাঠে কাজ করা যাচ্ছে না। হাত-পা কাঁপছে। শীতের দাপটে কাজকর্মও কমে গেছে। আয় উপার্জন কমে গেছে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরো হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে এই শৈত্যপ্রবাহ দীর্ঘ হতে পারে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

1

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

2

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

3

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

4

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

5

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

6

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

7

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

8

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

9

ধ্বংসস্তূপের ভেতর নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয

10

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

11

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

12

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

13

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

14

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

15

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

16

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

17

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

18

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

19

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

20
সর্বশেষ সব খবর