Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের নারীদের নিরাপত্তার ব্যাপারে মনোযোগী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ। এবং আমরা বিশ্বাস করি যে মা-বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েজ করবে। এর লক্ষণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি।’

এ সময় জামায়াতের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় নারীরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন জামায়াত আমির।

আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমরা আবারো বলি, আমরা সংস্কারের পক্ষে। অতঃএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমরা জানি, দেশবাসী সংস্কার চায়, তাদেরকে আমরা অনুরোধ করবো দলীয় ভোট আপনি যাকে খুশি দেবেন তবে দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন।’

জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য সুশাসন কায়েমের জন্য...।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

1

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

2

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

3

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

4

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন

5

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

6

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

7

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

8

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

9

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

10

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

11

নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা

12

আইফোন তৈরি হচ্ছে ঢাকায়, অবৈধ ৩ চীনা নাগ‌রি‌ক গ্রেফতার

13

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

14

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

15

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

16

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

17

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

18

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

19

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

20
সর্বশেষ সব খবর