Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ্ঠি

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ্ঠি

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: স্বাস্থ্য ও পুষ্টি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বরিশালের দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠি। তাদের স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে চালু করা হয়েছে মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান, পুষ্টি-বাগান তৈরি ও সবজি বীজ বিতরণ, মাইক্রোনিউট্রিয়েন্ট বিতরণ, হাত ধোয়ার কর্মসূচি সহ নানা স্বাস্থ্য বিষয়ক জনগুরুত্বপূর্ণ কার্যক্রম।

বরিশাল অঞ্চলে ৩,০৪৩ জনকে মাতৃত্বকালীন ভাতা হিসেবে মোট ২ কোটি ৯২ লাখ ১২ হাজার ৮শ টাকা এবং ২৮৫ জনকে সিজারিয়ান ভাতা হিসেবে ২৮ লাখ ৫০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়েছে।

বরিশালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশাল আঞ্চলিক ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালায় এই তথ্য জানানো হয়।

বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। কর্মশালায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলার সিভিল সার্জন, স্বাস্থ্য, সমাজসেবা, কৃষি সম্প্রসারণ, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও অংশীজন অংশগ্রহণ করেন।

এসডিএফ কর্তৃক রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিয়রশিপ এবং লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০টি জেলার পিছিয়ে পড়া ৬৮টি উপজেলার ১২৮টি ক্লাস্টারের আওতাধীন ৩,২০০টি গ্রামে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সহায়তার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

1

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

2

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

3

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

4

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

5

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

6

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

7

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

8

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

9

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

10

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

11

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

12

আওয়ামী লীগের রাজনীতিতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন আহমে

13

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

14

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

15

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

16

আজহারীর বই নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

17

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

18

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

19

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

20
সর্বশেষ সব খবর