Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধিবরিশালের বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় এক হাজার ইমাম মুয়াজ্জিনদের অংশগ্রহণেসৎ ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদভিত্তিক শিক্ষার ভূমিকাশীর্ষক এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ কেবল নামাজের স্থান নয়, বরং সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। একজন মুসলমানের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ব্যক্তিগত জীবন কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ স. এর আদর্শ এবং সাহাবায়ে কেরামের জীবনই সর্বোত্তম দৃষ্টান্ত। বক্তারা মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার মাধ্যমে সমাজে ন্যায়, সততা মানবিকতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান

সভায় স্থানীয় ওলামায়ে কেরাম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দূরদূরান্ত থেকে আগত আলেমগণ কোরআন সুন্নাহর আলোকে সমাজকে মাদক, নারী নির্যাতন, যৌতুক অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার উপায় নিয়ে আলোচনা করেন

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জনাব মো. মাহমুদ হোসেন (FCA) বলেন, “আমরা চাই মসজিদভিত্তিক শিক্ষার মাধ্যমে সমাজে নৈতিকতা, সততা ন্যায়বোধ প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।তিনি আগত সকল আলেম, ইমাম, মুয়াজ্জিন অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ধর্মীয় কল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ সাহেব, এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী তাদের হৃদয়গ্রাহী আলোচনায় উপস্থিত শ্রোতারা অনুপ্রাণিত হন

শেষে দেশ, জাতি মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

1

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

2

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

3

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

4

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

5

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

6

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

7

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

8

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

9

সোমবার পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি

10

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

11

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

12

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

13

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান

14

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

15

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

16

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

17

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

18

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

19

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

20
সর্বশেষ সব খবর