Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ ভুখা মিছিলে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা

আজ ভুখা মিছিলে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা

দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এবার তারা রাস্তায় নামবেন থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’-এ। দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শহিদ মিনারে অবস্থানরত শিক্ষকরা জানালেন, দাবির বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এক ঘোষণায় জানান,

“রোববার দুপুর ১২টায় শহিদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ শুরু হয়ে শিক্ষা ভবনে গিয়ে শেষ হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানাচ্ছি।”

শিক্ষক নেতারা জানাচ্ছেন, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে তারা গত কয়েকদিন ধরে শহিদ মিনারে অবস্থান করছেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। তাই এবার প্রতীকীভাবে থালা-বাটি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

1

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

2

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

3

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, ২ মাসের মধ্যে নির্বা

4

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

5

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

6

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

7

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

8

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

9

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

10

তারেক রহমান ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরক

11

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

12

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

13

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

14

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

15

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

16

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

17

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

18

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

19

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

20
সর্বশেষ সব খবর