Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কীভাবে কী করব, বুঝতে পারছি না: আইন উপদেষ্টা

কীভাবে কী করব, বুঝতে পারছি না: আইন উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না। এত দিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে, তো আমরা আসলে কীভাবে কী করব, সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

 এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।

জুলাই সনদ নিয়ে ২৭০ দিন যাবৎ আলাপ–আলোচনার পর প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক উল্লেখ আইন উপদেষ্টা বলেন, এই তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাশ হয়। এটা সরকারের সামনে দুরূহ একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে।

আসিফ নজরুল বলেন, এর আগে জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন আরও দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে। একটা হচ্ছে, কী পদ্ধতিতে পাশ করা হবে। আরেকটি হচ্ছে, গণভোট কবে হবে। জুলাই গণ–অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলো পরস্পরবিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে। 

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। একটা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, তারপর ২৭০ দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এমন কোনো নজির আছে কি না, আদৌ সম্ভব কি না, এটা তারা দেখবে। দ্বিতীয় প্রস্তাব হলো, এই দায়দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

1

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

2

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

3

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

4

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

5

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

6

যশোরে মনোনয়ন বাতিল হলো বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থ

7

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

8

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

9

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

10

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

11

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

12

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

13

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

14

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

15

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

16

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

17

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

18

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

19

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

20
সর্বশেষ সব খবর