Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীরা

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীরা

দাবি আদায়ে অনড় সরকারি সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের পেছনের অংশে আজ সোমবার সকালে দুই শতাধিকা শিক্ষার্থী কর্মসূচি পালন করছেন। 

এ সময় তারা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথা জানান। একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। 

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আমরা আন্দোলন থেকে সরে যাব না।
 
সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবি জানিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না।
 
গতকাল রবিবার সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে দুপুরের দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন।

বিকেলে তারা হাইকোর্ট মোড় অবরোধ করে। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

1

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

2

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

3

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

4

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

5

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

6

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

7

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

8

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

9

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

10

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

11

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

12

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

13

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

14

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

15

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

16

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

17

নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা

18

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

19

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

20
সর্বশেষ সব খবর