Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) অনুরোধ করেছেন যে তিনি যেন গাজা যুদ্ধের পর এবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পদক্ষেপ নেন।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ট্রাম্প এবং বিন সালমানের মধ্যে টেলিফোন আলাপে এই স্বাভাবিকীকরণের অনুরোধ জানানো হয়। আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিক বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে পুনরায় আলোচনা হবে।

অ্যাক্সিওস নিউজ পোর্টালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা আশা করছেন যে, এই বৈঠকে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে কিছু অগ্রগতি অর্জিত হবে।

যদিও রিয়াদ ও তেল আবিবের মধ্যে এখনও গভীর মতপার্থক্য বিদ্যমান, তবুও ওয়াশিংটন নিরাপত্তা ও রাজনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে সৌদি আরবকে এই পথে আনতে চেষ্টা করছে বলে জানা গেছে।

এই স্বাভাবিকীকরণের শর্ত হিসেবে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গ্যারান্টি চাইছে।

হোয়াইট হাউস দাবি করছে, গাজার জন্য ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এই লক্ষ্য অর্জনের পথ সুগম করবে। তবে গাজা যুদ্ধ চলাকালে সৌদি জনমত তীব্রভাবে ইসরায়েল-বিরোধী অবস্থান নিয়েছে, যার কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নীতি বাস্তবায়ন কিছুটা কঠিন হয়ে পড়েছে।

মার্কিন কর্মকর্তারা সৌদি আরবের কাছ থেকে ট্রাম্পের অনুরোধের বিষয়ে ইতিবাচক সাড়া আশা করছেন। আমেরিকা বহু বছর ধরেই আরব-ইসরায়েলি অক্ষ গঠন করে প্রতিরোধ অক্ষকে বিচ্ছিন্ন বা কোণঠাসা করার চেষ্টা করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

1

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

2

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

3

উৎসবমুখর পরিবেশে নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত

4

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

5

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

6

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

7

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

8

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

9

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

10

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে

11

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

12

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

13

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

14

ঢাকা ও আশপাশের জেলার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

15

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

16

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

17

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

18

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

19

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

20
সর্বশেষ সব খবর