Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

অবৈধ ও ক্লোন করা মোবাইল ফোনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অনিবন্ধিত সব ধরনের মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো, বর্তমানে যেসব ফোন ব্যবহৃত হচ্ছে বা ১৬ ডিসেম্বরের আগে যেগুলো নেটওয়ার্কে যুক্ত হবে, সেগুলো এই নির্দেশনার আওতায় পড়বে না।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্লোন করা, চোরাচালানকৃত ও অবৈধভাবে আমদানিকৃত ফোনের ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না এবং এগুলো বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হ্যান্ডসেটের রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করার কাজ চলছে।

গ্রাহকদের সতর্ক করে ফয়েজ তৈয়্যব বলেন, "আপনার নামে নিবন্ধিত সিম যদি ক্লোন না করা, বৈধ ফোনে ব্যবহার করেন—তাহলে কোনো ঝামেলায় পড়বেন না। সিম সবসময় নিজের নামে রাখুন।"

প্রবাসীদের জন্য নিয়মের বিষয়টি স্পষ্ট করে তিনি জানান, বিদেশ থেকে নিয়ম মেনে একজন ব্যক্তি একটি বা দুটি ফোন শুল্কমুক্ত সুবিধায় আনতে পারবেন এবং সেগুলো সহজেই নিবন্ধন করা যাবে। তবে দুটির বেশি ফোন আনলে এনবিআরের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফি প্রদান করতে হবে।

এছাড়াও, গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

1

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

2

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

3

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

4

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

5

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

6

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

7

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

8

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

9

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

10

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

11

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

12

বাড়ল এলপি গ্যাসের দাম

13

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

14

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

15

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

16

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

17

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

18

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

19

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

20
সর্বশেষ সব খবর