Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অসহায় শ্রমিক পরিবারকে অনুদান দিল মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন

অসহায় শ্রমিক পরিবারকে অনুদান দিল মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রাজ ৮৮ এর মৃত সদস্য শ্রমিক পরিবারের সদস্যদের অনুদান প্রদান করেছে সংগঠনটি। একইসাথে কণ্যা বিবাহের জন্যও দেয়া হয়েছে নগদ অর্থ।

রোববার (১৫ মার্চ) দুপুরে সংগঠনটির উদ্যোগে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ১৮৭ টি পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ ৫ হাজার করে টাকা তুলে দেন অতিথিরাসহ সংগঠনের নেতারা।

একই সাথে ৯৩ জন পরিবারকে কন্যা বিবাহের জন্য গদ অর্থ ৩ হাজার করে টাকা তুলে দেয়া হয়। সর্বমোট- ১২ লাখ ১৪ হাজার টাকা অনুদান প্রদান করে সংগঠনটি।

এ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, জেলা মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, জেলা ট্রাক ট্যাংকলরী কভারভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু,  জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সংগঠনের পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

1

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

2

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

3

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

4

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

5

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

6

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

7

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

8

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

9

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

10

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

11

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্

12

মেয়েদের কাছে ছেলেদের হার

13

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

14

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

15

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

16

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

17

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

18

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

19

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

20
সর্বশেষ সব খবর