Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার আমের জামালের পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। তার নবজাতক সন্তানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এই ক্রিকেটার।

গত ২৩ অক্টোবর, আমের জামাল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে নবজাতকের একটি ছোট হাতের ছবি পোস্ট করে তিনি লেখেন, “আল্লাহর কাছ থেকে এসেছিলে এবং তাঁর কাছেই ফিরে গেলে। আমার ছোট্ট ফেরেশতা, তোমাকে বেশিক্ষণ কাছে রাখতে পারলাম না। বাবা-মা তোমাকে সবসময় মনে করবে। আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।”

তার এই শোকাবহ পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যম সমবেদনার বার্তায় ভরে যায়। পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মিরসহ অনেক ক্রিকেটার ও ভক্ত তাকে ও তার পরিবারকে সহানুভূতি জানিয়েছেন। সানা মির তার মন্তব্যে লেখেন, “আল্লাহ আপনাকে ও আপনার স্ত্রীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

উল্লেখ্য, ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

1

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

2

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

3

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

4

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

5

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

6

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

7

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

8

খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা: জয়

9

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

10

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

11

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

12

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

13

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

14

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

15

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

16

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

17

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

18

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

19

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

20
সর্বশেষ সব খবর