Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ট্রফিটি।

‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে আসা ট্রফিটির সঙ্গে এসেছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিমানবন্দর থেকে ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হয় হোটেল র‍্যাডিসন ব্লু-তে।

তবে, এবার সাধারণ দর্শকদের জন্য ট্রফি উন্মুক্ত থাকছে না। গত ২০২২ সালের মতো আর্মি স্টেডিয়ামে কনসার্ট বা বড় কোনও প্রদর্শনী নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা)। আগামী ১১ জুন আসর শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

1

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

2

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

3

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

4

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

5

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানো

6

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

7

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

8

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

9

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

10

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

11

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

12

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

13

গণভোটের ফলাফল জানালো ইসি

14

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

15

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

16

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

17

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

18

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

19

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

20
সর্বশেষ সব খবর