Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

ক্রীড়া প্রতিবেদক: আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিষিদ্ধ করার ঘটনা এবং কলকাতায় বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি উগ্রবাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের তিনটি ম্যাচ কলকাতায় খেলার কথা রয়েছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে সেখানে দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই বিএনপি নেতা।

আমিনুল হকের বক্তব্য: আজ একটি অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘‘যেহেতু সামনে বিশ্বকাপ, আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কা থেকে যায়। সেই শঙ্কার জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ড ও আমাদের সরকারের দায়িত্বে যারা রয়েছেন, আমি তাদের কাছে ছেড়ে দিলাম, যে আপনারা দ্রুত সময়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করুন।’’

আইপিএল বিতর্ক ও মোস্তাফিজ প্রসঙ্গ: ঘটনার সূত্রপাত আসন্ন আইপিএলকে কেন্দ্র করে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি নেতা কৌস্তভ বাগচিসহ একাধিক উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখেই বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজেপি নেতা কৌস্তভ বাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার কোনো আইপিএল দলে খেলে আর কলকাতার মাটিতে ম্যাচ খেলতে চায়, সেটা আমরা হতে দেব না। আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না।’’

নিরাপত্তা ঝুঁকি ও পাকিস্তানের পথ: যে কলকাতা থেকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি এমন বিদ্বেষপূর্ণ ডাক এসেছে, সেখানেই বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ফলে দলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান ইতোমধ্যেই তাদের সব ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের এমন আচরণের পর বিসিবিও পাকিস্তানের পথে হাঁটবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সরাসরি রাজনৈতিক চাপের কথা স্বীকার না করলেও সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে, রাজনৈতিক ও উগ্রবাদী চাপের কাছে নতি স্বীকার করেই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

1

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

2

তারেক রহমান ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরক

3

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

4

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

5

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

6

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

7

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

8

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

9

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

10

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

11

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

12

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

13

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

14

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

15

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

16

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

17

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

18

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

19

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

20
সর্বশেষ সব খবর