Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলছেন, হাদি তুমি হারিয়ে যাবে না। কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে।  

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ্জায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, আজকে আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করতে এসেছি, শুধু আমরা না বাংলাদেশের সব মানুষ সেই ওয়াদা পূরণ করবে। 

তিনি বলেন, আমরা তোমার যে মানবপ্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। এটা যেন সবসময় আমাদের মনে জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না। 

এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। সেই মন্ত্র— বড় মন্ত্র হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। আমাদের শির কখনও নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো, আমাদের সব কাজে আমরা সেটা প্রমাণ করবো। আমরা দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না। 

ড. ইউনূস বলেন, প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। নির্বাচনে কীভাবে অংশ নিতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

1

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

2

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

3

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

4

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

5

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

6

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

7

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

8

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

9

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

10

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

11

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

12

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

13

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

14

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

15

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

16

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

17

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

18

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

19

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

20
সর্বশেষ সব খবর