Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্প নিয়ে আবারও ভুল সংবাদ দিল আবহাওয়া অফিস

ভূমিকম্প নিয়ে আবারও ভুল সংবাদ দিল আবহাওয়া অফিস

আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ঢাকা ও আশপাশের জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 

তবে আবহাওয়া অফিসের একটি বার্তায় (মেসেজ) বলা হয়েছে, এর উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা অঞ্চলে। 

আবহাওয়া অফিসের বার্তায় ভূমিকম্পটির লোকেশন উল্লেখ করা হয়েছে, ২৩.৯৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ৯০.৬১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও এই একই লোকেশন উল্লেখ করেছে। গুগল ম্যাপে এই লোকেশন সার্চ করে দেখা গেছে, এটি নরসিংদী জেলার ১১ কিলোমিটার পশ্চিমে কালিগঞ্জ ও ঘোড়াশালের মধ্যবর্তী একটি জায়গা, বাড্ডা নয়। 

গুগল ম্যাপে লোকেশন নরসিংদী জেলার পশ্চিমে কালিগঞ্জ ও ঘোড়াশালের মধ্যবর্তী একটি জায়গা দেখাচ্ছে।  

আজ শনিবার বেলা একটার দিকেও আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা। পরে বিকাল চারটার দিকে ফের জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।  

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। শুক্রবারের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছি

1

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

2

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

3

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

4

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

5

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

6

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

7

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

8

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

9

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

10

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

11

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

12

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

13

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

14

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

15

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

16

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

17

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

18

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

19

চালু হলো কুয়াশায় বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি

20
সর্বশেষ সব খবর