Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্লেজার প্রদানসহ গুচ্ছ সিদ্ধান্ত

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্লেজার প্রদানসহ গুচ্ছ সিদ্ধান্ত

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের ইসি রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি। সভায় ক্লাবের উন্নয়ন ও সদস্যদের কল্যাণমুখী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমানের মা ফজিলাতুননেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর সঞ্চালনায় সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো

  • তালিকাভুক্ত সদস্যদের জন্য রেইনকোট অথবা ব্লেজার প্রদান।

  • সদস্যদের নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন।

  • ক্লাবের চলমান অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

  • প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা।

সভায় বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন আমিরুজ্জামান বাবু, আবু সাঈদ বিশ্বাস, আক্তারুজ্জামান বাচ্চু, আল ইমরান, মুহাঃ জিললুর রহমান, মোস্তাফিজুর রহমান উজ্জল, এম. জিললুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

1

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

2

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

3

আওয়ামী লীগের রাজনীতিতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন আহমে

4

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

5

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

6

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

7

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

8

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

9

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

10

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

11

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

12

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

13

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

14

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

15

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

16

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

17

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

18

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

19

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

20
সর্বশেষ সব খবর