Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৯৪ কেজিরও বেশি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা শিবলিঙ্গটি উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২) ও একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

আজ শনিবার দুপুরে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপারেশন অফিসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দবিরগঞ্জের হামিদুর রহমান ওরফে লাবুর বাড়ি থেকে মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত শিবলিঙ্গের ওজন ৯৪.২৬০ কেজি, দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং বেসসহ প্রস্থ ৩৪ ইঞ্চি (শুধু শিবলিঙ্গের প্রস্থ ২১ ইঞ্চি)। এ সময় শিবলিঙ্গ পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কষ্টি পাথর বহনকারী একটি মটরসাইকেলও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা এই মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ নিজের হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

1

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

2

দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্

3

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

4

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

5

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

6

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

7

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

8

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

9

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

10

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর

11

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

12

ডেঙ্গু কেড়ে নিল নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন

13

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

14

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

15

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

16

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

17

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

18

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

19

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

20
সর্বশেষ সব খবর