Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান তিনি।

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে যোগদান অনুষ্ঠান রয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন।

বিএনপির আগামী সংসদ নির্বাচনে জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। 

এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানে তাকে কেন্দ্র করে দলটিও দুই ভাগে বিভক্ত হয়। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে রেজা কিবরিয়া।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

1

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

2

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

3

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

4

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

5

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

6

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

7

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

8

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

9

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

10

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

11

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

12

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

13

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

14

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

15

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

16

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

17

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

18

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

19

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

20
সর্বশেষ সব খবর